একশো আশি ডিগ্রি
——— মানস কুমার মাইতি
সূর্যের গলা থেকে দড়ি ঝুলিয়ে
আত্মহত্যার প্রসঙ্গে অস্থির
হয়ে উঠেছিল শাসক
ঘোলাটে অহংকার ঝুলে রইলো কার্নিশে
ক্ষমতার চর্বি গলে নেমে এলো শ্মশান
বুদ্ধিজীবীদের গুরুমস্তিষ্কে তখন টগর ফুল
স্রোতে ভেসে যায় সাধের উপার্জন
ধান্দা নামক উপত্যকায় পবিত্র অপেক্ষাকে
ভেঙে ভেঙে
পরিবর্তনের অবাধ উঠোনে
জন্ম নিয়েছে নতুন পথের ভাস্কর্য
হয়তো ভাঙা ঘাড় একশো আশি ডিগ্রি ঘুরিয়ে
ওনারা লিখবেন এবার কবিতা।