স্বরলিপির রাধা
স্বরলিপির রাধা
মানস কুমার মাইতি
প্রদীপ হারানো রাতে স্বরলিপির রাধা
বিচ্ছেদ লিখে শুয়েছিল নদীর দেহে
হঠাৎ করে ত্রিভুজের মতো স্বপ্নটা এলো
নরম স্রোতের শঙ্খচূর্ণের মতো সাদা ফেনা মেখে
তোমার নীলিমা জুড়ে অপূর্ব চিত্রলেখা
নিঃশব্দে আকাশের আশ্রয় থেকে
অধীর ছায়াপথ বিছিয়েছে আশাবরী
রাতের পদাবলী দুচোখে টেনেছে আলোকবর্ষের মায়াবী কাজল
উষ্ণতা কুড়ানোর নির্জন মহলে
ছড়িয়ে পড়ছে আমাদের কথা ও কবিতা
আদিম অসুখ ভুলে বিশ্বাসের ঝুলন্ত সেতু পেরিয়ে
তোমার খোঁপায় গুঁজে দেবো আদরের টগর ফুল
এই অলৌকিক স্বপ্ন যাপনে নিখুঁত হয়ে ওঠে অলিন্দ-নিলয়ের গোপন কারুকাজ ।