বাইশে শ্রাবণ
অক্ষরে অক্ষর মেশে জলের সাথে জল
শরীরটুকু ফুরিয়ে গেলে স্মৃতিই সম্বল।
ভালোবাসা টানটান ধনুকের ছিলা –
কালো মেঘে ডুবে যায় ঋতুরঙ লীলা ।
মন খারাপের বৃষ্টি মেখে তোমার পিছু ঘুরি
সুযোগ পেলে নিজের মধ্যে তোমায় করি চুরি।
অঝোরে ঝরে যায় সেই শ্রাবণের দেশ
তোমাকে ছুঁয়ে দেখা হবে নাকো শেষ।
তবুও কেন ছুটি বুঝি নাই কিছু
শুধু বুঝি ছুটছে মন তোমার পিছু পিছু।