দীর্ঘ ছায়া পেরিয়ে
দীর্ঘ ছায়া পেরিয়ে
মানস কুমার মাইতি
উত্তপ্ত নরম লোহার গলায় বেলুন
ঝুলিয়ে দিলে সমস্ত ফুঁ মুহূর্তে
উলঙ্গ হয়ে উড়ে যায় শূন্যে
মুখ থুবড়ে পড়ে শখের উড়ানের
হ্যামলিনের বাঁশিওয়ালা আর অন্ধ
অনুসরণের এভারেস্টে ছবি
আঁকে মৃত্যু
কালপুরুষের দীর্ঘ ছায়া পেরিয়ে
প্রত্যাশার আলো মেখে
বিকেলের বাতাসে মুখ গুঁজে
খুঁজে যাই ইতিবাচক পেন্ডুলামের
অজানা লিপি ।