অবিনশ্বর
অবিনশ্বর
মানস কুমার মাইতি
সাদা- কালো কোলাজের গভীরে ঘুমিয়ে থাকা শহর জেগে ওঠে নিস্তব্ধ এক চোখের মায়াজালে।
বৃষ্টিভেজা ট্রামের জানালায় বৃত্তাকার লাবণ্যের একটি হাসি যা হাজার বছরেও হয় না ক্ষয় , সময়ের সীমানা অতিক্রম করে আমাদের স্বপ্নের আয়নায়
তোমার মুখে নেমে আসতো অবাধ্য দুপুর
বৃষ্টি লিখতো প্রেমের কবিতা
প্রতিটি মুহূর্ত নিখুঁত ভাঁজে ভাঁজে
ছড়াতো যাপনের কৌশল
তোমার চাহনি অসংখ্য আলোর বকুল ফুল হয়ে এখনো বেঁচে আছে প্রতিটি হৃদয়ে
ভালোবাসার খেজুর কলোনিতে –
নেমে আসে তোমার সেই সংলাপ
তুমি চিরস্থায়ী আলোর ভাষা,
নদীর মোহনায় শুয়ে থাকা পলিমাটির কথোপকথন,
অভিনয়ের আড়ালে অবিনশ্বর এক নক্ষত্রের নিশ্বাস।