ভ্যালেন্টাইন
ভ্যালেন্টাইন
– মানস কুমার মাইতি
পাঁজর জুড়ে শূন্য আকাশ
বাষ্প মাখে নিঝুম- চাঁদ ,
প্রাচীন বুকে জমাট বাঁধে-
অল্প চেনা দীর্ঘ- রাত ।
নীল খামের ঐ শরীর জুড়ে –
আবেগগুলো নীরব খুব ,
ভাঙা ফ্রেমের অতল ঘরে
গভীর প্রেমে দিচ্ছে – ডুব ।
প্রিয় মুখের আকাশ আঁকি
মধ্যবিত্তের কঠোর আইন ,
আঙুল জুড়ে ঘোর বসন্ত
বুক পকেটে ভ্যালেন্টাইন ।