স্লিপ প্যারালাইসিস
স্লিপ প্যারালাইসিস
মানস কুমার মাইতি
আমরা এখন নিজেদের খোঁড়া নীল গহ্বরে বন্দি ,
স্মৃতির কার্নিশে ঝুলে থাকা এক একটা জ্যান্ত আক্ষেপ।
ঘুমের ভেতর বিবর্ণ মস্তিষ্কে জেগে ওঠে মানুষ – অমানুষের দীর্ঘ ছায়া ।
একাকীত্বকে ছুঁয়ে ফেলি মধ্যরাতে,
অবচেতনে নিঃশব্দে হেঁটে যাই সাজানো শ্মশানের দিকে।
অসমাপ্ত স্বপ্নের মধ্যে ভিড় করে অশরীরী আত্মা।
প্যারালাইসিস সময়ের স্রোতে ভূতের থেকেও আমরা
আরো বেশি ভয়ঙ্কর!
বহন করে চলেছি আধিপত্যের
শেষ নৌকা ।