কবির যুদ্ধ
-মানস কুমার মাইতি
অসংখ্য আলোর আঘাতে বহু জন্মের
পাপ ধুয়ে যাবে হয়তো এবার
বর্ণমালার জোরালো যুদ্ধে –
ভেঙে যাবে শত্রুর নিখুঁত ক্ষেপণাস্ত্রও
রাতের জানালায় পড়ে থাকে আমাদের
অবশিষ্ট অস্ত্র বলতে আলো আর অক্ষর
যুদ্ধ থেমে গেলে পড়ে থাকে মায়ের
কান্না আর কিছু বারুদের গন্ধ
সবকিছু উপেক্ষা করে কবিরা
ঘুড়ি উড়িয়ে
আলোকবর্ষ দূরত্ব থেকে তুলে আনে অভিমান
এবার বৃষ্টি নামবে মেঘের মস্তিষ্ক থেকে
ভিজে যাবে যুদ্ধ জেগে থাকবে কবি ।