জলঘর
জলঘর
– মানস কুমার মাইতি
জামরুল পাতায় নেমে এলো তুমুল বৃষ্টি
গীতগোবিন্দের পাতা জুড়ে আমিও মেঘের মতো ভেঙে পড়বো তোমার শরীরে
ঝুলে থাকা কাঁচা সুপারির বক্রতলে ঘুমিয়ে থাকে বিরহ
বৃষ্টি আমাকে ভেজায়
পত্রফলকের জলবিন্দু জমে ওঠে নির্দ্বিধায়
উল্টো রথের চাকার মতো গড়িয়ে যায় আমাদের গতিপথ
উর্মিমালার শব্দে ব্যাকুল উপকূল থাকে মগ্ন
এবার হয়ত আমাদের স্বপ্নগুলো
নৌকোর মতো জলঘরে ফুলশয্যায় থাকবে নগ্ন।