পবিত্র অপেক্ষা
পবিত্র অপেক্ষা
মানস কুমার মাইতি
শুয়ে থাকা আলপথের আকাঙ্খাগুলো হলুদ মাঠের ব্যাকুলতা নিয়ে বিন্দু থেকে এখন বৃত্ত হয়েছে ।
নিমফুলের গন্ধের মতো অশ্রুহীন কথাগুলো তোমার চিবুকে প্লাবন খুঁজে।
কাসাই থেকে কেলেঘাই এর পথে তাল গাছের সারি মাথা দুলিয়ে খোদাই করে মায়াবী লিপি ।
স্তব্ধ দুপুরে নিমগ্ন জলতলে ভেসে যায় আমাদের দেশ ,
তোমার পবিত্র অপেক্ষায় অপলক উঠোনে বসে আছে
চালের গুঁড়ো দিয়ে আঁকা নক্সাগুলো।
যত্ন দিয়ে সাজিয়েছি জলবায়ু
পারলে এসো একদিন
শিরিষ গাছের সূর্য মাখিয়ে দেবো তোমায় ।