আঁচল খোলা ঋতু ও নীল গ্যালারি
আঁচল খোলা ঋতু ও নীল গ্যালারি
মানস কুমার মাইতি
শব্দহীন জন্মের ভেতর বর্ণপথ ধরে
চুপি চুপি এসে সকাল সাজাও নিয়মিত
তোমার দলমন্ডলে বেজে ওঠে একতারা
আঁচল খোলা ঋতু বসে থাকে নীল গ্যালারিতে
আঁকা-বাঁকা আলপথে হেঁটে যায় আলতা পায়ে সাহসী প্রহর
নিজেকে বিলিয়ে তোমার খসে পড়ার অভ্যাসে
চোখ ভিজিয়ে নেয় শুধু মাটির বিছানা
তোমার শব্দহীন জন্ম ও মৃত্যুর মাঝে
থেকে যায় পৃথিবীর কবিতা –
লালন ফকিরের গান ও নিষিক্ত বীজের স্বপ্ন