সমর্পণের চিত্রলেখা
সমর্পণের চিত্রলেখা
তোমার নীলাভ ছোঁয়াতে খসে পড়ে বার্ধক্য ,
প্রাচীন হৃদপিণ্ডে জমিয়ে রাখি বিবস্ত্র চাঁদ ।
তোমাকে লিখবো বলেই একান্ন- শ্রাবণ শেষে
মেঘের স্তনে ভাসিয়েছি মুখ ।
কিশোর সাইকেল ছুুটিয়ে খুঁজেছি যুবতী নদীর বাঁক ।
রতিমগ্ন প্রজাপতির ডানার ঘাম থেকে-
বাতাস ভিজে গেলে পূরবী বাজে মৃদু !
আলোকবর্ষ তোমার কানে ঝুলে থাকে সোনার দুল হয়ে ।
তোমাকে নিয়ে গোধূলির শব্দ সাজাই নগ্ন ঘাসের সমগ্রতলে ।
সন্ধ্যাতারা মগ্নতায় ডুব দিলেই
এক নদী তৃষ্ণা নিয়ে আমি আঁকি ঘন রাত্রির তলপেটে সমর্পণের চিত্রলেখা।